নুরুল আমিন (নুরুল আমিন চেয়ারম্যান নামে পরিচিত) জন্ম: ১০ জানুয়ারি ১৯৬৮, একজন বাংলাদেশী রাজনীতিবিদ। তিনি চট্টগ্রাম-১ (মীরসরাই) আসনের একজন নির্বাচিত সংসদ সদস্য।
নুরুল আমিন ১৯৬৮ সালের ১০ জানুয়ারি চট্টগ্রামের মীরসরাই উপজেলার ওসমানপুর ইউনিয়নে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম মাওলানা আবুল খায়ের এবং মায়ের নাম তালিমের নেছা। তার স্ত্রীর নাম নুরুন্নাহার। তাদের ৪ ছেলে ও ৩ মেয়ে রয়েছে।
নুরুল আমিন চট্টগ্রামের একজন রাজনীতিবিদ। তিনি ২০২৬ সালে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১ লাখ ২৮ হাজার ৭৯৯ ভোট পান এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ ছাইফুর রহমান পান ৮৪ হাজার ৫৩৮ ভোট। যার ফলে তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের হয়ে জয়লাভ করেন।